রাতভর পদ্মপলাশ বুকে নিয়ে, তুমি শুধু বলেছিলে, আমায় যেতে দিও । আমি ঘুমিয়ে পড়ার আগে প্রতিদিন বলি, এ স্বপ্ন যেন রয়ে যায়, না যায় চলে ।তাও তুমি কিছুতেই মানবে না, আমায় বলবে তুমি একা থাকতে ভালোবাসো , একার একটা ঘর , যেখানে স্মৃতির পাহারা , আমি নেই , তুমি নেই , শুধু একটা নীল ডায়েরী , সেখানে তোমায় লেখা একটা কবিতা।
সেখানে সাদা ফুলের কেয়ারীতে যেন মৃত্যুর অনিবার্য্যতা ।
ভোরবেলা তুমি বারান্দায় এসে দাঁড়াও , তোমার সাথে শহর কথা বলে , গাছে ঘেরা একটা পথ তোমায় নিয়ে যায় রাতের থিয়েটারে , হলুদ ট্যাক্সির নস্টালজিয়ায় আমরা পাশাপাশি বসে থাকি , তুমি নিজের অজান্তেই আমার হাত জড়িয়ে ধরো , তোমার ফরাসী পারফিউম আমায় নৈশিক করে , তোমার অভিমান আমায় বিষণ্ণ করে ।
তোমায় কিছুতেই খুঁজতে নেই, নন্দন প্রাঙ্গনে, রাতের শহরে ।
এক রাত কষ্ট
নিয়ে তুমি একদিন বললে
আমায় চেয়ে
চেয়ে
রাত জেগো না
অন্য কথা সব
থাক
, আজ আমরা ফিরে যাই যে যার ঘরে ।
আজ শনিবার, আজ তুমি চৈতি নদী ,
আগের রবিবার
আমার
কাছে চেয়েছিলে বিরহ
কালকে আবার
ভুলে যাওয়ার দিন ।
তোমার চিঠি
পেয়েছিলাম
তুমি লিখেছিলে
স্নেহের সুচিত্রা
তোমার কথা
প্রায়ই মনে পড়ে ।
তুমি যেন রাতভর ছবি আঁকলে
তারপর কোনও
এক ভোরের অস্থিরতায়
যেতে দিলে আমায় নির্বাক রেখে
আমায় চেয়ে
ফিরে যেয়ো না
কথা দিও আমায়
।
প্রয়োজন কী
আমায় ভালবেসে
অহেতুক আমাতে
শুধুই হাহাকার
নদী হয়ে আমি
শুধু ভাঙি
এ সংসার, এ পরিমিতি
।
এ ঘর না হয়
নাই বা হল আমার
প্রয়োজন কী
আমায় ডাক দিয়ে
অহেতুক এক ভোরবেলার
ছবি
আমায় চেয়ে ফিরে যেয়ো না
কথা দিও আমায়
সাগর চেয়ে
আমি
তোমাকেই শুধু জানি ।
Canto 1: Scene 9

No comments:
Post a Comment