Friday, 16 February 2024

৬. অব্যক্ত

 

অবলীলায় নীল বলে ডাকলে আমাকে   বিষাদঘন কোনও মূহুর্ত্তে যেমন ভোরের আকাশ মন ছুঁয়ে যায়, তোমার সহজ সাড়া পেয়ে আমিও একাকী   প্রয়াতের প্রতি শোকজ্ঞাপন করেই বলি, ফিরিয়ে নিয়ো না এই শরীর   হয়ত আজ রাতে আমরা দুপাশ ফিরে ঘুমোই, আমাদের মাঝখানে শুধু অব্যক্ত কথার ভার রাত আরো গভীর হলে তুমি স্বপ্নের মধ্যে অস্ফুটে কিছু বলে ওঠো আমি ওপাশ ফিরে, যাতে আমার চোখের জল তুমি দেখতে না পাও তুমি ঘুমোচ্ছ, আমি বুঝতে চেষ্টা করছি, তুমি কী বললে   হারিয়ে গেছে,  কিছু কথা না বলাই রয়ে যায় কাল সকালে তোমার হয়ত কিছুই মনে থাকবে না, আমরা যে যার মতন দিনযাপন করি আপাত ব্যস্ততায়  

 

সুচিত্রা, নেশা ছন্দ আঁচল, অনাবিল অপার্থিব, আসোনি সাগর সঙ্গমে

বিষাদ জোছনায় বেঁধেছ চরা, গাঢ় সঙ্গীতে ডেকে নিয়েছ রাতপাখী

আর ধীর মকর, ভক্ষ্য গ্রাস তক্ষক

নির্বিবাদ, নিষিদ্ধ সঙ্গমে শিড়দাঁড়ায় বেঁধে নিলে বটগাছের যত শাপ,

স্তব্ধ, স্তব্ধ, স্তব্ধ,

সে হৃদি মৃত, যে গাছে অভিশাপ পাথর

 

অবিকল্প দোটানায়, জোয়ার ভাঁটায়

চূর্ণি হীরি আর বৈদূর্য্য মণি, সে ত্বরিত

হৃদিপদ্মে সর্প,

স্থিত, স্থিত, স্থিত



 








কোটরে সহবাস, আভাস সে শীষ্

শোনে না কেঊ, আমি অর্ধনীমিলিত

তীর, তীর, তীর

সে গ্রাস করে

গ্রস্ত, গ্রস্ত, গ্রস্ত

দ্রোহকাল, চন্দ্রগ্রহণ

 

সে এসেছে, শবের ভেলায় শুয়ে,

সাপে কাটা দেহ, আরো বহুবার

তৃপ্ত সে দংশনে

রাত, রাত, রাত

ফিরে এসো বেহুলা, সে নেই

 

তোমায় আমি বিদীর্ণ করব মহাকাল

বড় অকাল তোমার শয়ন, শোষিত হও আমায়

মৈত্রেয়ী মরণ সকল, জেনেছিলে সুতীব্র শিহরণ ?

মুগ্ধতা রয়েই বোলো, হয়ত মিশে যাবে কাল গহ্বর

রাহু কেতু শমন, জোছনায় গর্ভপারে, শ্মশান,

শয়তান সমাসীন



 








সন্ন্যাসী, জেনেছি তোমায়,

তুমি রতি আসীন

রতি, রতি, রতি

ফিরে যেও মণিবন্ধ -মন

আমি অমানিশা, বিষাদ, অপার্থিব গহীন

 

নীলি, কালপুরীতে অশেষ বিষাদ তোমার

তুমি শ্মশানে চেয়েছিলে বিস্তৃতি

আরও, আরও, আরও

নিহন্তা কাঁকল

 

পৃথা সম্মত, তৃপ্তি তোমার কৌষিকী

আমায় রক্ত স্নানে সাজালে অনায়াসে

পৃথক কোনও শ্বাপদ তোমার আতিশ

তুমি বোঝনি, সে শরণ আমিই

শোণিতক্ষরণে বিবাদী, আমিই বিষাদ

 

তুমি চাওনি, চেয়েছিলে তবু, জান্তব আলোয়

 তোমায় আমি বিদীর্ণ করব মহাকাল

 

বৃক্ষ শায়িত, নদীর আহরণ

বলো সুচিত্রা, জেনেছিলে সুতীব্র শিহরণ ?

বলো, মুগ্ধতা সরিয়েই বোলো,

হয়ত ভুলে যাবে, দ্রোহকাল

 

বিকেল হাহাকার, তাও তুমি স্থির,

বুকে শীত নিয়ে, আমি তে বিস্তৃতি,

অমানিশা আসীন

Canto 1: Scene 6


১. পুর্বকথা

  এ কাহিনী হঠাৎই সৃষ্টি , এ জন্মে বিশেষ পূর্বপরিকল্পনা করিনি । সহসাই প্রবাহিত হয়েছে মৃত্যু নদী , হরিদোয়ারে গঙ্গায় শিকল ছিড়ে গেছে ।   ভাসিয়ে...