সহজ মৃত্যু যাচিয়া
পথিক, সহজিয়া মোহে মরিয়া
সুন্দর গড়ে সারি সারি
লাশ , সবে হরিবোল কহিয়া
সুন্দরি নদী পারে দক্ষিণ
রায়
নারায়ন সেথায় যমের দুয়ারে
নারী কহে পূজি দেবতারে
লেখা আছে টোটেমের গায়ে
এ রঙ্কিণী,
এ জানে সকল মায়া,
এ পথে এসো না পথিক
এ পথ তোমার নয় ।
সে বনাঞ্চল শীতল নির্বিকার
বৃক্ষের নেই কোনও দায়
কথা বাড়াবার ,
সে রমণী জানে না শহুরে
অভিনয়
তার নেই কোনও দায় প্রাণে
বাঁচাবার ।
সে মেয়ে শরীর চাহে
তার ক্ষুধার প্রয়োজনে
প্রেমিকের কাছে সে আসে
অকারণে
সে রাখেনি কোনও অবান্তর
আবরণ
তার শরীর জানে নাগিনীর
কঠিন নিয়ম
এ নিয়মের নাই অহেতুক ব্যতিক্রম
।
তার চোখ ধক্ধক্
করে জ্বলে
রাত হয়েছে বনান্তরে
বৃক্ষ তারে ডাকে
সে কী এনেছে করোটির উপঢৌকন
।
এ প্রাচীন প্রথা
তার শরীর জানে নাগিনীর
কঠিন নিয়ম
এ নিয়মের নাই অহেতুক ব্যতিক্রম
।
শণি আসিয়াছে বিষ্ণুপুরে
সময়ের অধিকার
শোক মাদকে
কেহ পায়
সময় অচিরেই
কেহ মরিয়াছে পাষানে হারিয়া
কেহ বা কিনিয়াছে জীবনের
দায় ।
এ পথ টলোমলো,
এ পথে মায়াবিনী ডাকে দেবতারে
তুমি ভুলিয়াছ ভালবাসা
,
তুমি বাঁচিতে চাহিয়াছ
ফিরিয়া আসিয়াছ আরো এক
বার
নেশাগ্রস্তের ন্যায় ।
এ পথে আছে অঘোর
বৃক্ষ
মায়া কানন আর দক্ষিণ রায়
।
এ স্থানে শুধুই ভগ্নতরীর
কঙ্কাল
এখানে বিরাজ করে সাগর
ময়াল ।
রত্ন রাজি উদ্বেলিত এ
পরে থরে থরে
এ পাতালে শুধুই অভিশাপ
।
সে রঙ্কিনী , তাহার বিরহে আসিয়াছে বিকাল
এ স্থানে শুধুই ভগ্নতরীর কঙ্কাল
এখানে বিরাজ করে সাগর
ময়াল ।
এ সুন্দরবন,
এ পথে আসে না পথিক
এ পথ তোমার নয় ।
Canto 1: Scene 3


