Monday, 4 March 2024

১৩. বিসমিল্লার সুর

 

একথা সেকথার পর, তোমার অল্প নেশা হয় সেদিন, ইরা

 অনন্ত আবেশ ছিল তোমার চোখে, স্বৈরতন্ত্রী জেদ

কিছুতেই পা টলবে না, যতই বলুক অন্যকথা শরীর

রাতের পার্টি বড় বহিরঙ্গ, না হয়  নাই বা গেলে

যদিও সেখানেই দেখা হয়েছিল, বিসমিল্লার সুরে








চিনতে পারোনি অবশ্যই, ভেবেছিলে সুইসাইড প্যাক্ট

আমারও না চেনার কথা, তাও হাত না ধরে পারিনি

গাড়ি যখন পার্ক স্ট্রীট, তুমি জড়ানো গলায় জন্মান্তর

আরো কিছু দূরে আমার বাড়ি, তোমার তাড়াতাড়ি

হয়ত বা ভালবাসা, বা আমারই নামান্তর



 








তোমায় নিশ্চিন্ত দেখে আমি বলেছি অনর্থক কাহিনী

যদিও তোমার শোনার অভিনয়ে, তখন রাত হয়ে গেছে

বাড়ি ফিরে তুমি আর বসতে চাওনি

আমায় বললে, একটু ধরো, আমি চেঞ্জ করে আসি

আমার অল্প অস্বস্তি, আমি নেশা করিনি

কথা দিয়েছি, তোমায় বিছানায় শুইয়ে, আমি চলে আসি

তুমি শুনবে না, শুধু বলছো আমায় ধরো

আমি জানি তুমি সুরক্ষিতা

তোমার রাত হয়েছে

আমার ফেরার পথ নেই

Canto 1: scene 13

১২. পরের বার পূজোয়

 

অতি সহজে তুমি এড়িয়ে যাও অবিশ্বাসের সূচীপত্র

তোমার হাতের আড়ালে, নিশ্চিন্তে লুকিয়ে রাখো রক্তচন্দন বৃত্ত

কোন রঙটা মানাবে তোমায়, যে কোনো মূহুর্ত্তে,

তুমিই সব থেকে বেশী ভালো চেনো



 

পথ চলতে চলতে, ভাসিয়ে দাও অহেতুক নিমন্ত্রন

পর মূহুর্ত্তেই মনে পড়ে, এ কথা হয়ত বলতে চাওনি

নিঊ মার্কেটে আসনপিড়িঁ, তুমি অশরীরি

নীল পাড়, না গোলাপী, হয়ত বা লাল বা কালো

তুমিই ভালো জানো


 

তাও হঠাৎ আগমনী সুরে, সুচিত্রা, আমায় বলো, পরের বার পূজোয়

হয়ত ফিল্ম ফেস্টিভাল, বা বইমেলা, এখন সময় নেই,

দেখা করার আছে, র সাথে, জানো তুমি

সে যে আমিই, আমার অনেক নাম

সব কাহিনীর শেষে, আমাকেই কষ্ট পাও তুমি

কষ্ট পাও তুমি

Canto 1: Scene 12

১. পুর্বকথা

  এ কাহিনী হঠাৎই সৃষ্টি , এ জন্মে বিশেষ পূর্বপরিকল্পনা করিনি । সহসাই প্রবাহিত হয়েছে মৃত্যু নদী , হরিদোয়ারে গঙ্গায় শিকল ছিড়ে গেছে ।   ভাসিয়ে...