Tuesday, 13 February 2024

৩. রঙ্কিণী

সহজ মৃত্যু যাচিয়া পথিক, সহজিয়া মোহে মরিয়া

সুন্দর গড়ে সারি সারি লাশ , সবে হরিবোল কহিয়া

সুন্দরি নদী পারে দক্ষিণ রায়

নারায়ন সেথায় যমের দুয়ারে

নারী কহে পূজি দেবতারে

লেখা আছে টোটেমের গায়ে

এ রঙ্কিণী, এ জানে সকল মায়া,

এ পথে এসো না পথিক

এ পথ তোমার নয়

 

সে বনাঞ্চল শীতল নির্বিকার

বৃক্ষের নেই কোনও দায় কথা বাড়াবার ,

সে রমণী জানে না শহুরে অভিনয়

তার নেই কোনও দায় প্রাণে বাঁচাবার

সে মেয়ে শরীর চাহে তার ক্ষুধার প্রয়োজনে

প্রেমিকের কাছে সে আসে অকারণে

সে রাখেনি কোনও অবান্তর আবরণ

তার শরীর জানে নাগিনীর কঠিন নিয়ম

এ নিয়মের নাই অহেতুক ব্যতিক্রম

 

তার চোখ ধক্ধক্করে জ্বলে

রাত হয়েছে বনান্তরে

বৃক্ষ তারে ডাকে

সে কী এনেছে করোটির উপঢৌকন

এ প্রাচীন প্রথা

তার শরীর জানে নাগিনীর কঠিন নিয়ম

এ নিয়মের নাই অহেতুক ব্যতিক্রম

 

শণি আসিয়াছে বিষ্ণুপুরে

সময়ের অধিকার শোক মাদকে

কেহ পাসময় অচিরেই

কেহ মরিয়াছে পাষানে হারিয়া

কেহ বা কিনিয়াছে জীবনের দায়

এ পথ টলোমলো, এ পথে মায়াবিনী ডাকে দেবতারে

তুমি ভুলিয়াছ ভালবাসা ,

তুমি বাঁচিতে চাহিয়াছ

ফিরিয়া আসিয়াছ আরো এক বার

নেশাগ্রস্তের ন্যায়

এ পথে আছে অঘোর বৃক্ষ

মায়া কানন আর দক্ষিণ রায়

এ স্থানে শুধুই ভগ্নতরীর কঙ্কাল

এখানে বিরাজ করে সাগর ময়াল

 

রত্ন রাজি উদ্বেলিত এ পরে থরে থরে

এ পাতালে শুধুই অভিশাপ

সে রঙ্কিনী , তাহার বিরহে আসিয়াছে বিকাল

এ স্থানে শুধুই ভগ্নতরীর কঙ্কাল

এখানে বিরাজ করে সাগর ময়াল

এ সুন্দরবন, এ পথে আসে না পথিক

এ পথ  তোমার নয়

Canto 1: Scene 3

No comments:

Post a Comment

১. পুর্বকথা

  এ কাহিনী হঠাৎই সৃষ্টি , এ জন্মে বিশেষ পূর্বপরিকল্পনা করিনি । সহসাই প্রবাহিত হয়েছে মৃত্যু নদী , হরিদোয়ারে গঙ্গায় শিকল ছিড়ে গেছে ।   ভাসিয়ে...