অতি
সহজে তুমি এড়িয়ে যাও অবিশ্বাসের সূচীপত্র
তোমার
হাতের আড়ালে,
নিশ্চিন্তে লুকিয়ে রাখো রক্তচন্দন বৃত্ত
কোন
রঙটা মানাবে তোমায়,
যে কোনো মূহুর্ত্তে,
তুমিই
সব থেকে বেশী ভালো চেনো ।
পথ
চলতে চলতে,
ভাসিয়ে দাও অহেতুক নিমন্ত্রন
পর
মূহুর্ত্তেই মনে পড়ে,
এ কথা হয়ত বলতে চাওনি
নিঊ
মার্কেটে আসনপিড়িঁ,
তুমি অশরীরি
নীল
পাড়, না গোলাপী, হয়ত বা লাল বা কালো
তুমিই
ভালো জানো ।
তাও
হঠাৎ আগমনী সুরে, সুচিত্রা, আমায় বলো, পরের বার পূজোয়
হয়ত
ফিল্ম ফেস্টিভাল,
বা বইমেলা, এখন সময় নেই,
দেখা
করার আছে,
ও’র সাথে, জানো
তুমি ।
সে
যে আমিই,
আমার অনেক নাম
সব
কাহিনীর শেষে,
আমাকেই কষ্ট পাও তুমি
কষ্ট
পাও তুমি ।
Canto 1: Scene 12
.jpg)
No comments:
Post a Comment