রাতভর পদ্মপলাশ বুকে নিয়ে, তুমি শুধু বলেছিলে, আমায় যেতে দিও । আমি চোখ বোজবার আগে প্রতিদিন বলি, এ স্বপ্ন যেন রয়ে যায়, না যায় চলে । তাও তুমি কিছুতেই মানবে না, আমায় বলবে তুমি অতিমানবী । তোমায় কিছুতেই খুঁজতে নেই, চৌরাস্তার মোড়ে, রাতের শহরে ।
এক
রাত কষ্ট নিয়ে তুমি একদিন বললে
আমায়
চেয়ে ফিরে যেও না
অন্যকথা
সব থাক
আজ
শনিবার,
আজ আমার ব্রতকথা ।
আগের
রবিবার তোমার কাছে চেয়েছিলাম নদী
তুমি
রাতভর অয়েল পেন্টিং ক্ষুধার
তারপর
কোনও এক ভোরের অস্থিরতায়
যেতে
দিলে আমায় নির্বাক চেয়ে
আমায়
চেয়ে ফিরে যেয়ো না
কথা
দিও আমায় ।
অন্যকথা
সব থাক
প্রয়োজন
কী আমার
অহেতুক
অমৃত সৃষ্টি করবার
আমাতে
শুধুই ক্ষুধা
নদী
হয়ে আমি শুধু ভাঙি
এ
সংসার,
এ পরিমিতি ।
এ
ঘর না হয় নাই বা হল আমার
অন্যকথা
সব থাক
প্রয়োজন
কী আমার
অহেতুক
অমৃত সৃষ্টি করবার
আমায়
চেয়ে ফিরে যেয়ো না
সাগর
চেয়ে আমি
তোমাকেই শুধু জানি ।
Canto 1: Scene 9


No comments:
Post a Comment