Tuesday, 27 February 2024

১১. নাগ শহর

 ভাবিনি, এ জীবনে নিজেকে জানতে গিয়ে সম্মুখীন হতে হবে আঁধারের এ অন্ধকার সম্পৃক্ত করেছে আমায় দেয়ালে পিঠ ঠেকে গেছে   এখান থেকেই জীবনসংগ্রাম, মাটি আঁকড়ে ফিরে দাঁড়াবার লড়াই এ যুদ্ধ আমি জিতবই, সে আত্মবিশ্বাস আমার আছে, জয় করে আমারি মোহান্ধকার ভয় গ্রাস করেছে আমায়, তারপরে আমিই হয়েছি ভয়াল কাল গ্রাস করেছে আমায়, আমিই হয়েছি দ্রোহকাল

জেনো আমায়, আমার শোকসন্তপে, অশৌচ তন্ত্রে আমাকেই দিও অভিশাপ সে পাথেয় আমার, এ পথেই  গঙ্গাবতরণ, এ শহর আমার তীর্থভূমি, এ নগর আমার আশীর্ব্বাদ, আমি সন্ন্যাসী পরিব্রাজক

শায়িল নয়ান, নিমীলিত অঁখি, সহজ সঙ্গমে

ধীর পায়ে তুমি, শয়ন মন্দিরে, আসিলে গহীন অঙ্গনে

অতি ধীরে তুমি, কহিলে আমায়, রাখিও চিত্তাকাশে ।


আমি কহি সখী

আঁখিপল্লব তোর

সে অতি ঘোর

মরণ দশায়, শানিয়া রুধির, সাঁঝ সকাশে

আদিত্য মোহ, যায় ডুবে ডুবে

অতল তোমার, গভর আলিঙ্গনে

 

তুমি কহ মোরে,

তরণী শায়িত, ভাসিয়া যাইও, অন্ত রঙ্গমে

বসন্ত অঘোর, রঙীন সজোর

সুতীব্র নাভি, অথই নীভি, এ বন্ধনে

আসিও রাতে, কেহ কোথা নাই, এ আকাশ ভারী

সতী সাধ্বী আমি, শুধু তোমাকেই চাই,

এ আশা করি

 

আমি কহি সখী, এ অধর তোর,

কাটিয়া হৃদয়, রেখাপাত করি

এ আকাশ ভারী

 

কিভাবে আসিব, আমি যে মৃত

গত কাল রাতে, স্বর্ণ প্রহরে

কিভাবে রাখিব, আমি যে কৃত

গত কাল রাতে, কাষ্ঠ গহ্বরে

তুমি কহ সখা, এ মৃত্যু পুরী

এ স্থানে মোরা, বহুদিন রই

রইয়া রইয়া, সইয়া সইয়া, মৃত্যুরই গীত গাই

প্রতীক্ষা প্রহর, এ নাগ শহর, এ শহরে তুমি

আসিছ আমায়, আমি যে তোমায়, হৃদয় মন্দিরে

 এ অমৃতধাম, ইহা পরে শুধু ,আমরা সবাই

হেথায় হোথায়, আকাশেরও বুকে, অস্থির রাতে, একাকী এড়াই

আঁকিয়া আঁখি, প্রিয়তম তুমি, আসিও আমার, অশ্রু সন্তপে

আঁখি নদী এই, চিরকাল তব,

তোমা হেথা যাই

অন্ত অঙ্কনে

Canto 1: Scene 11

No comments:

Post a Comment

১. পুর্বকথা

  এ কাহিনী হঠাৎই সৃষ্টি , এ জন্মে বিশেষ পূর্বপরিকল্পনা করিনি । সহসাই প্রবাহিত হয়েছে মৃত্যু নদী , হরিদোয়ারে গঙ্গায় শিকল ছিড়ে গেছে ।   ভাসিয়ে...