Wednesday, 21 February 2024

৯. পদ্মপলাশ

রাতভর পদ্মপলাশ বুকে নিয়ে, তুমি শুধু বলেছিলে, আমায় যেতে দিও আমি চোখ বোজবার আগে প্রতিদিন বলি, এ স্বপ্ন যেন রয়ে যায়, না যায় চলে তাও তুমি কিছুতেই মানবে না, আমায় বলবে তুমি অতিমানবী তোমায় কিছুতেই খুঁজতে নেই, চৌরাস্তার মোড়ে, রাতের শহরে

 

এক রাত কষ্ট নিয়ে তুমি একদিন বললে

আমায় চেয়ে ফিরে যেও না

অন্যকথা সব থাক

আজ শনিবার, আজ আমার ব্রতকথা

আগের রবিবার তোমার কাছে চেয়েছিলাম নদী

তুমি রাতভর  অয়েল পেন্টিং ক্ষুধার

তারপর কোনও এক ভোরের অস্থিরতায়

যেতে দিলে আমায় নির্বাক চেয়ে

আমায় চেয়ে ফিরে যেয়ো না

কথা দিও আমায়



 





অন্যকথা সব থাক

প্রয়োজন কী আমার

অহেতুক অমৃত সৃষ্টি করবার

আমাতে শুধুই ক্ষুধা

নদী হয়ে আমি শুধু ভাঙি

এ সংসার, এ পরিমিতি

 








এ ঘর না হয় নাই বা হল আমার

অন্যকথা সব থাক

প্রয়োজন কী আমার

অহেতুক অমৃত সৃষ্টি করবার

আমায় চেয়ে ফিরে যেয়ো না

সাগর চেয়ে আমি

তোমাকেই শুধু জানি

Canto 1: Scene 9

Monday, 19 February 2024

৮. ইচ্ছাপাথর


তোমার বিশ্বাস হয়না, এত সহজে সব ঠিক হতে পারে এই তো ব্লু-প্রিন্ট, এভাবে, এভাবে, এভাবে, আর তারপর, এভাবে তার পরেও মনে হয় অতীন্দ্রিয় কোনও শক্তি, সবার অলক্ষ্যে, নির্ধারণ করছে তোমার গতিবিধি এ পৃথিবী তাকে চেনে না, চেনার প্রয়োজন ও নেই না চিনল, তুমি তো জানো আমায়, আমি তো তোমার বিশ্বাস ভাঙিনি

তোমার বুকে ইচ্ছেপাথর, আমি তো আঁচর কাটিনি জানি, সেদিন আমাদের ফ্রেমে বাঁধানো ছবিটা ভেঙে দিয়েছিলাম, কিন্তু তুমি বলো, আমরা কি সেই মূহুর্ত্তে নিজেদের মধ্যে ছিলাম ?

ইরা, তুমি বলেছিলে একদিন আসবে

তুমি জানতে, কোথাও এক স্থির বিন্দু তে আছে নিহিত সমাপ্তি

সে সব জেনেও তুমি বললে, আজ না, এখনো অনেক দেরী

তুমি কি সে রাতে জেনেছিলে, পথ হারিয়ে ফেলার আমৃত্যু খেলায়

বড় রাস্তা যেখানে নিয়ে যায়, সেখানে কিছু রাখা নেই

আবার হয়ত বা আমাদেরই কঠিন অনুশাসন


যদি কোনোদিন সময় পাও, চিঠির উত্তর দিও

বোলো আমায়, ঘর ছেড়ে যাওয়ার সুবর্ণ ইচ্ছাপাথর

অযথা বিনম্রতা না রেখেই বোলো

চোখ দিয়ে কথা বোলো আমায়



 






দূর থেকে দেখা কিছু অদর্শন

তার ও কী থাকে না বলার অধিকার

এই কঠিন তর্কের মীমাংসা চলো আজকেই করি

আজ সকালেই লিখে ফেলি বিয়ের চুক্তিপত্র

তার পরেও তুমি বলবে

কী মানে আছে এক সাথে পথ চলার

না হয় আরও একবার হারিয়ে গিয়ে দেখি

তোমায় খুঁজে পাই যদি এ মায়াবী সংসারে

এর পরেও তোমার অনেক কথা বাকী

বলতে গিয়ে যদি কথা হারাও

তা সত্ত্বেও আমি জানি

তুমি আমাকেই ভালোবাসো


জেনো ভালোবাসার আছে ফিরে পাওয়ার যথার্থ কারণ

হয়ত এগ্রীমেন্টে লেখা নেই

আমায় নীল বলে ডেকো

সাড়া দিও আমার দুঃস্বপ্নের আয়নায়

কোথাও কী লিখে রেখেছো

অভিশপ্ত এক প্রতিশোধ


জানি তুমি এ বিষ ভালোবাসো

তুমি বারবার ফিরে আসো

এই মায়াপৃথিবীর গোলকধাঁধায়

আমাদের একান্ত পথচলায়

Canto 1: Scene 8

Saturday, 17 February 2024

৭. মোহিনী

 যে পথে গেলে আমায় পাবে, সে পথ তোমার সবসময় অচেনা মনে হয়   গ্যাসলাইটের ঘোলাটে আলোয় খিদিরপুরে তুমি আমায় দেখেছিলে, অনামী কোনো পানশালায় তুমি নিয়ন আলোয় সেজে উঠেছো, রাতের পোষাকে তোমায় দেখে আমি চোখ ফেরাতে চেয়েও, দৃষ্টি ফেরাতে পারিনি আকন্ঠ তোমার বিষ আমায় পরিপূর্ণ করেছে যেমন নৌকার গায়ে নদীর ছল্ছল্‌, তেমন তুমি নেশা ধরিয়ে দিয়েছিলে আমায় ডুবে গেলে যাবে, এখন আমায় ভুলে থাকো

আমায় জড়িয়েছিলে ওড়নায়, অজানা কোনও নামে ডেকেছিলে আমায় আমি সাড়া দিতে চেয়েও পারিনি   সে সময় যখন অতিক্রান্ত, তুমি হাত বাড়িয়েছ তোমার শরীরে ভুলিনি সেদিন, শুধু মদের দাম চুকিয়ে চলে এসেছি, যাতে কেউ চিনতে না পারে

তার পরে তোমায় যেদিন দেখি, তুমি কোথাও যাচ্ছ আমায় দেখে না চেনার অভিনয় করলে, যদিও আমি ঠিকই জেনেছি তোমায়

 পার্থিব লালাভ বর্ণিমা, কুয়াশা অস্থির রতি, রক্ত চাও

মার্জিত অসম, ত্বমঃ, তুহ অতি শৈব্যা যতি, চাও,

অর্থানর্থ ভাববার সময়, চেয়ে নিয়ো আমার শোণিত

অর্চনা দিও, আর অঙ্গীকার, বৃথা পাপ সংসর্গ

চন্দ্রচূড়া মানসী, অক্ষিপাতে চেও শাপিত ত্বরায়

সাঁঝ এলো বলে, সাধভক্ষণের সময় ঘনায়

সঞ্চার সন্ধান রহিত যে জন্মকথা, তা একান্তই তোমার আমার   আমরা কোনদিনই ঠিক বুঝে উঠতে পারি না, এই উৎসবের ভিড়ে, আমাদের আলাপচারিতায়, ঈশান কোনে মেঘ জমে সে অস্তরাগ বুকে নিয়ে, সুচিত্রা তুমি মোহিত করেছ আমায়, জলপথে সন্তরিতা হরিণীর ন্যয় পেয়েছি আমি তোমায় অস্ফুট মূর্চ্ছনায়, ইতস্তত মৃতদেহের ভিড়ে, যেখানে শুধু তুমিই পূজিতা, সিংহবাহিনী রূপে কোনও এক রাতে, শ্মশানে, মৃত্যুপুরীতে, আমি অপেক্ষা করেছি তোমার প্রার্থনায় তার আগে আকন্ঠ গ্রহণ করেছি রুধির সে সুরা পানে, মোহমুগ্ধ আমি, চেয়েছি তোমায়, রজনীগন্ধায়, আর সন্ধ্যাপ্রদীপে

সুচিত্রা, তুমি আমায় জানাতে পারতে

তুমি অভিনয় একটুও পারো না

যা কিছু বলেছ, তা মিথ্যা নয়

যা কিছু বলোনি, তা সত্যি নয়

আমি জেনেছি তোমায়, শেষ প্রদীপের আলোয়

আমি জেনেছি জন্মদিনে, একান্ত আপনে

তোমার মৃত্যু দিনে, আমার বিবাহ বাসরে

Canto 1: Scene 7

১. পুর্বকথা

  এ কাহিনী হঠাৎই সৃষ্টি , এ জন্মে বিশেষ পূর্বপরিকল্পনা করিনি । সহসাই প্রবাহিত হয়েছে মৃত্যু নদী , হরিদোয়ারে গঙ্গায় শিকল ছিড়ে গেছে ।   ভাসিয়ে...